চীনে কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা, আহত ১৬

২৯ এপ্রিল ২০২১, ১০:৩০ AM

© সংগৃহিত

চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে আরও ১৬ শিশু।

বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল গুয়ানচিতে এ ঘটনা ঘটে বলে চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় বেলিয়ু শহরে ওই হামলায় দুই শিশু গুরুতর আহত হয় বলে শুরুতে জানিয়েছিল সিনহুয়া। পরে তাদের মৃত্যুর খবর দেয় সংবাদমাধ্যমটি।

আহত ১৬ শিশুকে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

এদিকে হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানায়নি তারা। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি সিনহুয়ার খবরে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬