মৃত স্ত্রীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে স্বামী

২৮ এপ্রিল ২০২১, ০২:০৬ PM
কাঁধে স্ত্রীর লাশ

কাঁধে স্ত্রীর লাশ © ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে স্ত্রীর মৃত্যু আর এই একটি ‘কারণেই’ স্ত্রীর মরদেহ সৎকারের জন্য শ্মশান পর্যন্ত নিয়ে যেতে কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেননি স্বামী। শেষে কাপড়ে জড়ানো স্ত্রীর লাশ কাঁধে নিয়েই ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শ্মশানে পৌঁছেছেন ওই ব্যক্তি।  বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর মরদেহ কাঁধে করে ওই ব্যক্তির হেঁটে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলাঙ্গানার কামারেড্ডি এলাকায়। ওই দম্পতি পেশায় ছিলেন ভিক্ষুক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর নাম নাগলক্ষ্মী। কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়ি ঘরে থাকতেন তারা।

জানা যায়, গত কয়েক দিন ধরেই নাগলক্ষ্মী খুব অসুস্থ ছিলেন। অর্থের অভাবে স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন কি না তাও জানা সম্ভব হয়নি। এর আগেই গত রবিবার রেলস্টেশনের এলাকার মধ্যে নাগলক্ষ্মীর মৃত্যু হয়। গুঞ্জন ছড়ায় যে, করোনা সংক্রমণের জন্যই নাগলক্ষ্মীর মৃত্যু হয়েছে। এই অবস্থায় শেষকৃত্যের জন্য রেল বিভাগের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় নাগলক্ষ্মীর স্বামীকে। কিন্তু সেই টাকা দিয়ে স্ত্রীর মৃতদেহ শ্মশানে নেওয়ার জন্য একটি গাড়িও ভাড়া করতে পারেননি তিনি। ফলে বাধ্য হয়েই স্ত্রীর মরদেহ কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করেন তিনি। পরে একটানা তিন কিলোমিটার হেঁটে শ্মশানে পৌঁছান ওই ব্যক্তি।

হেঁটে শ্মশানে যাওয়ার সময়ও গাড়ির জন্য অনেকের কাছে মিনতি করেন তিনি। কিছু মানুষ টাকা ভিক্ষা দিলেও তিনি গাড়ি পাননি। একপর্যায়ে পায়ে হেঁটেই তিন কিলোমিটার দূরের ইন্দিরানগরের শ্মশানে পৌঁছান তিনি। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬