মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

২৭ এপ্রিল ২০২১, ০৪:৩০ PM
প্রায়ুথ চ্যান-ওচা

প্রায়ুথ চ্যান-ওচা © ফাইল ফটো

করোনা পরিস্থিতির মধ্যে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে জরিমানা করা হয়েছে। থাইল্যান্ডের মুদ্রায় জরিমানার পরিমান ছিল ৬ হাজার বাথ। বাংলাদেশি টাকায় সেটি ১৬ হাজার টাকার সমান। গতকাল সোমবার তার কাছ থেকে এই পরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্ণর কাওয়ানমুয়াং। তিনি বলেন, ব্যিাংকক শহরের পুলিশ প্রধান, তিনি এবং আরেকজন কর্মকর্তা মিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে জরিমানর অর্থ সংগ্রহ করেছেন। প্রথমবার অপরাধ করায় জরিমানার পরিমান কম ছিল বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবার থাইল্যান্ডের ৪৮টি প্রদেশে জনসম্মুখে মাস্ক পড়ার নির্দেশনা জারি করে থাই সরকার। সেদিন থাই প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে তার একটি ছবি মাস্ক ছাড়া দেখা যায়। ছবিটা সোমবার একটি অনুষ্ঠানে তোলা হয়েছিল। এর পরই তাকে জরিমানা করা হয়।

সূত্র: এনডিটিভি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬