মুখে দম দেয়ার চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

২৭ এপ্রিল ২০২১, ১১:০৭ AM
মুখে দম দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টায় স্ত্রী

মুখে দম দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টায় স্ত্রী © সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন স্বামী। মৃত্যু পথযাত্রী স্বামীকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা করছেন স্ত্রী। স্বামীকে একটু দম দিতে স্ত্রী তার মুখে মুখ লাগিয়ে শেষ চেষ্টা করছেন। ভারতের আগ্রায় এমন দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগ্রার একটি হাসপাতালের বাইরে অটোরিকশায় রবি সিঙ্ঘাল (৪৭) স্ত্রীর কোলেই মারা যান। স্বামীকে হাসপাতালে ভর্তি করার সময়টুকুও পাননি স্ত্রী।

উত্তর প্রদেশের আগ্রার আবাস বিকাশ এলাকার রবি সিঙ্ঘালের তীব্র শ্বাসকষ্ট শুরু হলে স্ত্রী রেনু সিঙ্ঘাল তাকে নিয়ে সরোজিনী নাইডু মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। অটোরিকশায় থাকতেই অবস্থার অবনতি হলে স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে রেনু রবির মুখে মুখ লাগিয়ে শ্বাস নিতে সাহায্য করার চেষ্টা করেন। স্বামীকে বাঁচাতে রেনুর প্রণান্ত চেষ্টার হৃদয়স্পর্শী ছবি শোকস্তব্ধ করেছে মানুষকে।

এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬