ভারতে ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন

২৭ এপ্রিল ২০২১, ১০:১৯ AM
বেসামাল হয়ে উঠছে ভারতে করোনা পরিস্থিতি

বেসামাল হয়ে উঠছে ভারতে করোনা পরিস্থিতি © সংগৃহীত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি যেন দিনদিন বেসামাল হয়ে উঠছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে হু হু করে বাড়ছে করোনা শনাক্তে পজিটিভ সংখ্যা। সাথে মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে।  গত সোমবারও দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন সেখানে তিন লাখেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে গত সোমবার নতুন করে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে করোনা মহামারি শুরুর পর থেকে এপ্রিল হয়ে উঠেছে এযাবৎ সবচেয়ে প্রাণঘাতী মাস। এর মধ্যে গোটা মাসের অর্ধেক মৃত্যুই হয়েছে শেষ এক সপ্তাহে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসে ভারতে অন্তত ৩৪ হাজার ৫৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এর মধ্যে গত এক সপ্তাহে যোগ হয়েছেন ১৭ হাজার ৩৩৩ জন।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence