পালিয়ে যাওয়ার সেই ১০ করোনা রোগীকে হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে

২৬ এপ্রিল ২০২১, ০৮:১৫ PM
 যশোর জেনারেল হাসপাতালে

যশোর জেনারেল হাসপাতালে © ফাইল ছবি

যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ করোনা রোগীকে ফের যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে ৭ জন ভারত ফেরত ও বাকি ৩ জন করোনা আক্রান্ত রোগী যশোর সদরের বাসিন্দা।

পালিয়ে যাওয়া রোগীরা হলেন, যশোর সদর উপজেলার পাঁচপাবাড়িয়া গ্রামের রবিউলের স্ত্রী ফাতেমা (১৯), একই গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা (৩০), যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বিশ্বনাথের স্ত্রী মনিমালা দত্ত (৪৯), যশোর শহরের ওয়াপদা গ্যারেজ পাড়ার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩৭), সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩২), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনতলা গ্রামের মনোতোষ সর্দারের স্ত্রী শেফালী রাণী (৪০), খুলনার পাইকগাছার ভামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২), খুলনার রূপসা চল এলাকার শের আলীর ছেলে সোহেল সরদার (১৭), খুলনা মহানগরের বিকে পূর্ব লেন এলাকার পুলিন কৃষ্ণ সরকারের ছেলে বিবেকান্দ সরকার ও রাজবাড়ি সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে নাসিমা আক্তার। এদের মধ্যে মনিমালা, মিলন হোসেন, শেফালি রানী, আমিরুল সানা, সোহেল সরদার, বিবেকানন্দ সরকার ও নাসিমা আক্তার ভারত ফেরত।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপকুমার রায়। তিনি আরে বলেন, যশোর জেলার মধ্যে যারা ছিলেন তাদের অনেকে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনার যারা ছিলেন তাদেরকে খুলনা পুলিশ সুপার তত্বাবধানে রেখেছেন। এখন তাদের যশোরে আনা হবে।

ট্যাগ: করোনা
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬