বাবার লাশ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে ছেলে

২৬ এপ্রিল ২০২১, ০৮:১০ PM

© ফাইল ছবি

পাওয়া যাচ্ছে না অক্সিজেন। ভারতের বিভিন্ন প্রান্তে বিরোধীদলের নেতা বা মুখ্যমন্ত্রীরা এই অভিযোগ আগেই তুলেছেন। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, তার রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। সেই যোগীর রাজ্যে এমন দু’টি ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে ভেসে উঠেছে, যা দেখলে তার দাবি নিয়ে সন্দেহ জাগতেই পারে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির ছাদে বাবার লাশ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন এক নারী।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল সেডানের ছাদে সাদা চাদরে মোড়া একটি লাশ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার লাশ বলে জানা গেছে। যিনি সম্প্রতি করোনায় মারা যান। কিন্তু শেষকৃত্যের জন্য লাশ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাননি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার লাশ বেঁধে আগ্রার মোক্ষধামে নিয়ে যান শেষকৃত্যের জন্য। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে রীতিমতো টিকিট কেটে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আর একটি ছবিতে দেখা যাচ্ছে, অটোর মধ্যে কোনোরকমে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আর তার মুখে মুখ দিয়ে এক নারী অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তাই স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত নাকি তাকে বাঁচানো যায়নি। এটিও উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়েছে টুইটে।

সূত্র : সংবাদ প্রতিদিন

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬