ভারতে ফের ভাঙল মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

২৬ এপ্রিল ২০২১, ১০:০৩ AM
করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা ভারত

করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা ভারত © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় (রবিবার) আবারও ভাঙল দৈনিক মৃত্যু ও সংক্রমণের রেকর্ড।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৬ জনের প্রাণ গেছে দেশটিতে। গত একদিনে তিন লাখ ৫৫ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ২৮ লাখ ১৪ হাজারের ওপর। এক সপ্তাহেই সাড়ে ২২ লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, যা বিশ্বে মহামারীর শুরু থেকে এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড।

গত ৭ দিনে মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ। রবিবার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৩২ জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি।

করোনায় ভারতের মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত ১ কোটি ৭৩ লাখের বেশি।

ট্যাগ: করোনা
উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence