ভারতে প্রতি মিনিটে আক্রান্ত ২৪৩

২৬ এপ্রিল ২০২১, ০৯:১৩ AM

© ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বেশিরভাগ হাসপাতালেই দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। অনেক হাসপাতাল তাই রোগী ভর্তি নিচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী রোববার অক্সিজেন চেয়ে আকুতি জানিয়েছেন।

রোববার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে দৈনিক আক্রান্ত তিন লাখ ছাড়ায় ভারতে। এরপর থেকে টানা চার দিন ধরে ভারতে দৈনিক সংক্রমণ ছিল তিন লাখের বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ২ হাজার ৭৬৭ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। আগের দিন এই সংখ্যাটা ছিল ২ হাজার ৬২৪ জন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় গড়ে প্রতি মিনিটে ২৪৩ জন আক্রান্ত এবং দুই জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

শুধু গত তিন দিনে ভারতে দশ লাখের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। কয়েক মাস আগের চেয়ে বর্তমানের এ চিত্র সম্পূর্ণ বিপরীত। ওই সময় ভারতের আক্রান্তের তালিকায় নতুন করে দশ লাখ রোগী যুক্ত হতে সময় লেগেছিল ৬৫ দিন।

এমনকি গত বছরের সেপ্টেম্বরে ভারতে যখন প্রথম দফায় করোনা সংক্রমণের চূড়া চলছিল তখনও নতুন করে দশ লাখ রোগী আক্রান্ত হতে সময় লেগেছিল অন্তত ১১ দিন। সবচেয়ে বড় কথা ভারতে টানা ১৯ দিন ধরে ছয় সংখ্যার বেশি মানুষ দৈনিক আক্রান্ত হয়েছেন।

ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ার রোববারের প্রতিবেদনে এমন পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে, ভারতে দ্বিতীয় দফায় যে দিন থেকে দৈনিক আক্রান্ত লাখ ছাড়িয়েছে, তারপর বাকি দিনগুলোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ লাখের বেশি মানুষ।

ন্যাটোকে ‘কাপুরুষের দল’ বললেন ট্রাম্প
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম, নিয়ত ও তাকবির
  • ২১ মার্চ ২০২৬
‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence