আসানসোলে শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘক্ষণ পড়ে ছিলেন শিক্ষিকা, পরে মৃত্যু

২৬ এপ্রিল ২০২১, ০৮:৩৮ AM
আসানসোলের নির্বাচন কর্মী অনিমা মুখোপাধ্যায়

আসানসোলের নির্বাচন কর্মী অনিমা মুখোপাধ্যায় © এইসময়

ভারতে ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিক্ষিকার। হঠাৎ শ্বাসকষ্টে প্রাণ হারান পশ্চিমবঙ্গের আসানসোলের নির্বাচন কর্মী অনিমা মুখোপাধ্যায়। অভিযোগ, তিনি অসুস্থ হয়ে পড়লেও দীর্ঘক্ষণ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সপ্তম দফা ভোটের জন্য আসানসোল ইঞ্জিয়ারিং কলেজে গিয়েছিলেন সালানপুর পিঠাইকেয়ারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা অনিমা। সেখানেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অভিযোগ উঠেছে, সেখানে বিনা চিকিৎসায় তিনি দীর্ঘক্ষণ পড়ে থাকেন। পরে অবশ্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, তাঁর একটি ছেলে রয়েছে। সে নবম শ্রেণির ছাত্র। ঠিক কী হয়েছিল অনিমা মুখোপাধ্যায়ের, সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, সপ্তম দফা ভোটের আগে দেশের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে সেই সময় কোভিডবিধি উড়িয়ে দিতে দেখা গেছে ভোটকর্মীদেরই। আসানসোলেন ইভিএম বিতরণ কেন্দ্রে কার্যত ধাক্কাধাক্কি করলেন ভোটকর্মীরা। এই দৃশ্য দেখে কার্যত আঁতকে উঠছেন অনেকে। দেশে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ, তখন ভোটকর্মীদের মধ্যে এ হুড়োহুড়ির ছবি ভয়ানক বিপদ ডেকে আনতে পারে মনে করছেন অনেকে।

এদিকে কোভিডবিধি লঙ্ঘন এবং ভোটকর্মীর মৃত্যু ঘটনায় এবার নির্বাচন বাতিলেন দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই সংগঠনের সভাপতি বিশ্বজিৎ মিত্র জানান, আসানসোল ইঞ্জিয়ারিং কলেজে ভোটকর্মীর মৃত্যুর ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে। তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া সহ ৫০ লাখ রুপি আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে ঐক্য মঞ্চের পক্ষ থেকে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন ভারতের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় ক্রমশ বাড়ছে। এ মুহূর্তে কোভিড শিখরে পৌঁছে গেছে ভারত। গত চার দিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ। চলছে মৃত্যুমিছিল। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছুঁইছুঁই।

এই নিয়ে মোট চারদিন ধরে তিন লাখের গণ্ডি টপকে গেছে ভারত। যুক্তরাষ্ট্রেও করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এতদূর পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞদের অনুমান মে মাসেই আমেরিকাকে টপকে শীর্ষ স্থানে চলে আসবে ভারত। খবর: এইসময়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬