মসজিদ বন্ধ, রোজাদার খুঁজে খুঁজে ইফতারি পৌঁছে দিচ্ছে কানাডার যুবকরা

২৫ এপ্রিল ২০২১, ১২:৪৪ PM
রোজাদার খুঁজে খুঁজে ইফতারি পৌঁছে দিচ্ছে কানাডার যুবকরা

রোজাদার খুঁজে খুঁজে ইফতারি পৌঁছে দিচ্ছে কানাডার যুবকরা © ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এখনো অনেক দেশের মসজিদগুলোতে মুসুল্লিদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যতিক্রম নয় কানাডাও। করোনার জন্য সেখানের মসজিদগুলোতে রমজানে ইফতার মাহফিল স্থগিত রয়েছে। এতে ঘর থেকে বের হওয়া রোজাদার মুসলিমদের ইফতারে একটু সমস্যা দেখা দিয়েছে। কেননা, রমজানে বাইরে চলাচলের সময় মাগরিবের আজান হলেই রাস্তার পাশের মসজিদটিতে গিয়ে ইফতার করার সংস্কৃতি সেখানেও আছে।

এই পরিস্থিতিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে কানাডিয়ান মুসলিম তরুণ-তরুণীদের একটি সংগঠন। বিকেল হলেই সংগঠনের সদস্যরা ইফতার সামগ্রীর প্যাকেট নিয়ে রাস্তায় রোজাদারদের অপেক্ষা করে এবং পাস দিয়ে যাওয়া গাড়ির দিকে ইশারা দিয়ে ইফতারি গ্রহণের আমন্ত্রণ জানায়। গত শুক্রবারও তারা অন্তত ৫০০ রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সংগঠনটির সমন্বয়ক ইয়াসমিন জুগলুল জানান, রমজানজুড়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সূত্র : আনাদুলু এজেন্সি

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬