‘এক টুকরো উপহার’ নিয়ে অসহায়দের পাশে সাভার ক্যান্টনমেন্ট পাবলিকের শিক্ষার্থীরা

২৫ এপ্রিল ২০২১, ১২:৫৪ AM

© টিডিসি ফটো

‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ স্লোগানকে সামনে রেখে গঠিত হয় এক্স-সিএপি ভলেন্টিয়ার ফ্রন্ট। খুব দ্রুত সময়ের মধ্যেই আর্থিকভাবে সুবিধাবঞ্চিতদের মধ্যে উপহার হিসেবে পুষ্টিকর ইফতার উপহার বন্টন করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বর্তমান শিক্ষার্থীদের এই সংগঠনটি।

শুক্রবার (২৩ এপ্রিল) সাভারের তুলনামূলক পশ্চাৎপদ এলাকা সবুজবাগ-বিনোদবাইদে প্রায় ২০০ মানুষের জন্য এক টুকরো উপহার হিসেবে ইফতারের প্যাকেট নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় সংগঠনটির সদস্যরা।

সেখান থেকে মানুষ নিজের প্রয়োজন মতো খাবার নিজ হাতে তুলে নেয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পৃথিবীজুড়ে একটা সুন্দর উদ্যোগের বার্তা পৌঁছে দেয়া যেখানে মানুষেরা তাঁর উদ্বৃত্ত খাবার অন্যকে উপহার দিতে শুরু করবে।

করোনার এই কঠিন সময়ে গরীব-অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন এক্স-সিএপি ভলেন্টিয়ার ফ্রন্টের সদস্যরা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬