অক্সিজেন সঙ্কটে দিল্লির এক হাসপাতালে ২০ করোনা রোগীর মৃত্যু

২৪ এপ্রিল ২০২১, ০৫:৩২ PM

© ফাইল ফটো

অক্সিজেনের অভাবে ভারতের রাজধানী দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।

যেখানে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ বরাদ্দকৃত অক্সিজেন পায় হাসপাতালটি। গতকাল শুক্রবার তা পেতে পেতে মধ্যরাত পেরিয়ে যায়। এরপরও সেখানে বরাদ্দের ৪০ শতাংশ অক্সিজেন দেওয়া হয়েছে। হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে এখনও ২০০ জনের বেশি রোগী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডা. দিপ বালুজা বলেন, ‘আমাদের ২০ জন রোগী প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। রাত ১০টার দিকে তরল অক্সিজেন শেষ হয়ে গেলে মূল পাইপলাইনের সঙ্গে আমরা সিলিন্ডার যুক্ত করে দেই। কিন্তু তাতে পাইপলাইনে মাঝে মাঝে সরবরাহের প্রেশারে ঘাটতি পড়ছিল। ফলে রোগীরা টিকতে পারেননি।’

ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের হাহাকারের খবর এখন সর্বজনবিদিত। কয়েকদিন আগে শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। অক্সিজেন না থাকায় দিল্লির বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী ভর্তি নিতে পারছে না। এমনকি হাসপাতাল থেকে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে হাতজোড় করে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার জানায়, দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক তিন লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের করোনা ধরা পড়ে। এ নিয়ে দেশটির মোট এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন করোনায় আক্রান্ত হলো। এদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬