ত্রাণ সহযোগিতায় এগিয়ে এলো বিসিএস ৯ম ব্যাচ ফোরাম

২৪ এপ্রিল ২০২১, ০২:০৪ PM
অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে

অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে © টিডিসি ফটো

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকার র্কতৃক চলাচল সীমিত করনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিসিএস ৯ম ব্যাচ ফোরামের আর্থিক সহযোগিতায় নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ১৫০ জন নরসুন্দর, ১৫০ জুতার কারিগর এবং ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষসহ মোট ৪০০ জনকে এই সহায়তা করা হয়েছে। 

স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালিত হয়

আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বিসিএস ৯ম ব্যাচ ফোরামের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নির্দেশনায় সার্কেল অফিসারের কার্যালয়, তেজগাঁও উন্নয়ন সার্কেল, দোলাইপাড়, ঢাকা এর অফিস মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মো. মোহসীন, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; কে. এম. তরিকুল ইসলাম, অতিরিক্ত সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়; শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; মো. ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি; মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, ঢাকা; মোঃ মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঢাকা; বীথি দেবনাথ, সার্কেল অফিসার, তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাসহ ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। তাছাড়া ধারাবাহিকভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ তাদের বক্তৃতায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মানবিক সহায়তার এগিয়ে আসার আহবান জানান।

ট্যাগ: বিসিএস
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬