ব্যাগভর্তি করোনা টিকা চুরির পর ‘সরি’ লিখে ফেরত দিল চোর

২৩ এপ্রিল ২০২১, ০২:৩৭ PM

© সংগৃহিত

করোনাভাইরাস প্রতিরোধী ব্যাগভর্তি ১ হাজার ৭০০ ডোজ টিকা চুরি করে পালিয়েছিলেন এক চোর। পরে ভুল বুঝতে পেরে সেই টিকা ফিরিয়ে দেন তিনি। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে একটি নোটও রেখে গেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ শহরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জিন্দ জেনারেল হাসপাতালের গুদাম থেকে টিকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়েছিলেন ওই চোর। ব্যাগের ভেতরে ছিল ১ হাজার ৭০০ ডোজ টিকা। ব্যাগটির ভেতরে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা ছিল।

সেই টিকা তিনি ফেরত দেন এবং সঙ্গে একটি নোট রেখে যান। নোটে তিনি লেখেন, ‘দুঃখিত, ব্যাগের ভেতরে করোনার ওষুধ ছিল, সেটি আমি বুঝতে পারিনি।’

দুপুরের দিকে পুলিশ স্টেশনের বাইরে একটি চায়ের দোকানে এক ব্যক্তির কাছে টিকার ব্যাগটি দেন অভিযুক্ত চোর। ওই ব্যক্তিকে তিনি ফুড ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দিয়ে বলেন, পুলিশের অর্ডার করা খাবার নিয়ে এসেছেন তিনি। অন্য কাজের ব্যস্ততা দেখিয়ে ওই ব্যক্তিকে অনুরোধ করেন, ব্যাগটি থানায় পৌঁছে দিতে।

এ চোরকে শনাক্ত করা যায়নি। তাঁকে খুঁজছে হরিয়ানার পুলিশ। টিকা ফেরত দিয়ে গেলেও চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

ওই চোর করোনা চিকিৎসার ওষুধ রেমডেসিভির মনে করে টিকার ব্যাগটি চুরি করেছিলেন ধারণা করছে পুলিশ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬