চীনের তৈরী করোনা টিকা নিলেই ভিসা দেবে বেইজিং

১৭ মার্চ ২০২১, ১২:৩৬ PM

© ফাইল ফটো

চীনের তৈরী করোনার ভ্যাকসিন সিনোভ্যাকের চাহিদা বাড়াতে এক নতুন পন্থা অবলম্বন করেছে দেশটি। ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা দেবে বেইজিং, তবে শর্ত একটাই, নিতে হবে তাদের নিজেদের তৈরি করোনা প্রতিষেধক, করতে হবে ভ্যাকসিন পাসপোর্ট।

গত বছর মার্চ মাস থেকে সেদেশে আকাশ পথ বন্ধ রয়েছে। বহু মানুষ সেই থেকে চীনে আটকে পড়ে আছেন। দেশটি মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে জািনিয়েছে ভিসার আবেদন গ্রাহ্য করা হবে যদি তারা চীনা সংস্থার প্রতিষেধক নেয়। তবে এখনো বেশিরভাগ ভ্রমণকারীদের কোভিড -১৯ এর নেগিটিভ রিপোর্ট, অ্যান্টিবডি পরীক্ষা এবং  পৃথক কিছু শারীরিক পরীক্ষা করেই চীনে প্রবেশ করতে হবে।  

এই মর্মে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, জাপান, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইতালিতে অবস্থিত চীনা দূতাবাসকে খবর পাঠিয়ে দিয়েছে চীনা প্রশাসন।

সোমবার আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টিকা নিলেই ভিসার আবেদন দেওয়ার কাজ শুরু হবে। এই কাজ শুরু হয়েছে এই সপ্তাহ থেকেই। চীন ভূখণ্ডে চাকরিতে ফেরা, ব্যবসা সংক্রান্ত সফর এমনকি পরিবারের সঙ্গে পুনর্মিলনের মতো মানবিক কারণেও দেওয়া হবে ভিসা।

দেশের বিপুল জনসংখ্যার কাছেও দেশীয় টিকা জনপ্রিয় করার চেষ্টা চলছে। এ পর্যন্ত চারটি দেশীয় প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে বেইজিং।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও ওয়ালস্ট্রিট জার্নাল

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close