নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার

০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ AM
 নেপালে একজনকে জীবিত উদ্ধার

নেপালে একজনকে জীবিত উদ্ধার © সংগৃহীত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় তিনি দুর্গম এলাকায় আটকা পড়েছিলেন। পরে নিরাপদে কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে পৌঁছে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

শুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি বলেন, নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ান নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের নিরাপত্তার কথা নিশ্চিত করেছেন। ৩৭ দিন পর তাকে জীবিত খুঁজে পাওয়ায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও কিছুটা স্বস্তি ও আশা ফিরেছে।

মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে, অর্থাৎ বন্যার ঠিক এক দিন আগে, ওই পর্যটক নাগথালি ভিউপয়েন্টে ছিলেন বলে জানা গিয়েছিল। ভয়াবহ বন্যায় স্থানীয় রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে যায়। পাশাপাশি বিদ্যুৎ ও খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় তিনি দুর্গম ওই এলাকায় সাময়িকভাবে আটকা পড়েন।

এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালের বন্যার পর কাঠমান্ডুতে অবস্থিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ মালয়েশিয়ান নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপসংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণ অনুযায়ী, লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পনের তীব্রতা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও সংলগ্ন

তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নেপালের পর্যটন দপ্তরের ১৭ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৮০ জনের বেশি ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৪ জন ইউক্রেনীয়, ৫৪ জন মালয়েশিয়ান এবং ৩৭ জন চীনা নাগরিক রয়েছেন।

বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬
মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন?
  • ০৪ অক্টোবর ২০২৬
বুর্কিনা ফাসোকে ‘সেভেন আপের’ লজ্জা দিল আর্জেন্টিনা
  • ০৪ অক্টোবর ২০২৬
পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬