কলকাতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঐশী

১৪ মার্চ ২০২১, ০৯:১৬ PM
ঐশী ঘোষ

ঐশী ঘোষ © ফাইল ফটো

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জিএনইউ) স্টুডেন্স ইউনিয়নের প্রধান ঐশী ঘোষ। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্টস ইউনিয়নের প্রথম কোনো সভাপতি হিসেবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জামুরিয়া আসনে তাকে সিপিআই (এম) মনোনয়ন দেবে।

এক টুইটপোস্টে ঐশী বলেন, জামুরিয়া আসন থেকে আমি এবার নির্বাচনে প্রার্থী হচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি। ২৯৪টি আসনে ২৭ মার্চ থেকে আট দফায় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দফা হবে ২৯ এপ্রিল। আর ২ মে থেকে ভোট গণনা করা হবে।

এবারের নির্বাচনে কংগ্রেস ও বামপন্থীরা যৌথভাবে লড়ছে। তাদের সঙ্গে ভারতীয় সেকিউলার ফ্রন্ট বা আইএসএফও রয়েছে।

গত জানুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভে ঐশী ঘোষ মারাত্মকভাবে আহত হয়েছেন। তখন তার মুখমণ্ডল থেকে ব্যাপক রক্ত ঝরতে দেখা গেছে। হাতুড়ি, লোহার রড, কাচের বোতল নিয়ে ৭০ জনের মতো মুখোশধারী ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে রক্তারক্তি ঘটেছে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬