‘বর্ণবিদ্বেষমূলক’ মন্তব্য, অক্সফোর্ড ছাত্র সংসদ থেকে অপসারিত ভারতীয় শিক্ষার্থী

১৩ মার্চ ২০২১, ০৮:৩১ AM
শিক্ষার্থী রশ্মি সমন্ত

শিক্ষার্থী রশ্মি সমন্ত © সংগৃহীত

‘বর্ণবিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই সরে যেতে বাধ্য করা হল ভারতীয় শিক্ষার্থী রশ্মি সমন্তকে। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।

জি নিউজ জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের তরুণী রশ্মি সামন্ত। তবে দায়িত্বগ্রহণ করার পরই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ‘ক্যাম্পেইন ফর রেসিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকুয়ালিটি’ এবং ‘এলজিবিটিকিউ’। তার বিরুদ্ধে তোলা হয় বর্ণবিদ্বেমূলক মন্তব্যের অভিযোগ।

অনলাইন মাধ্যমে রশ্মির পোস্ট করা পুরানো একটি লেখাকে ঘিরে এই বিতর্ক ওঠে।

তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে অনলাইন মাধ্যমে লেখালেখি করেছেন রশ্মি। অতএব তাকে সভাপতির পদে মেনে নেওয়া হবে না। পরে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে তাকে ছাত্র সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে।

অবশেষে নির্বাচিত হওয়ার মাসখানেকের মাথায় পদ ছাড়তে বাধ্য করা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নারী সভাপতি রশ্মি সামন্তকে।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬