সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা স্থগিত করলো মহারাষ্ট্র

১১ মার্চ ২০২১, ০৮:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করেছে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)। বৃহস্পতিবার (১১ মার্চ) এমপিএসসির পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৪ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি) জানিয়েছে, রাজ্যে কভিড-১৯ এর ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার থাকলেও করোনার কারণে সেটি স্থগিত করা হয়। সহকারী রাজ্য ট্যাক্স কমিশনার, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার / প্রকল্প অফিসার, মহারাষ্ট্র শিক্ষা বিভাগের উপশিক্ষা কর্মকর্তা, ভূমি রেকর্ডে উপপরিদর্শক, রাজ্য আবগারি বিভাগের উপপরিদর্শক, নায়েব তাহসিলদার এবং এমপিএসসি রাজ্য পরিসেবা পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: এনডিটিভি

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬