গান গাইতে পারবে না স্কুলছাত্রীরা, ঘোষণা আফগান শিক্ষামন্ত্রীর

১১ মার্চ ২০২১, ১২:৫৩ PM
আফগানিস্তানের একটি স্কুলে ক্লাস করছে ছাত্রীরা

আফগানিস্তানের একটি স্কুলে ক্লাস করছে ছাত্রীরা © ডয়েচে ভেলে

মেয়েদের ১২ বছর বয়স হয়ে গেলে প্রকাশ্যে গান গাওয়া যাবে না বলে বিবৃতি জারি করেছেন আফগানিস্তানের শিক্ষামন্ত্রী। তবে একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি থাকবে, পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। বিবৃতিতে এমন নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলছেন, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে। তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার (১০ মার্চ) এই নির্দেশ জারি হওয়ার পরে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। তালেবান নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক রুচি কুমার তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন।

অনেকে আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন। তাদের বক্তব্য, হামিদি পরিচিত ছিলেন নারী আন্দোলনের কর্মী হিসেবে। নারীদের কথা সকলের সামনে তুলে ধরার কথা ছিল তার। তিনি কীভাবে এই নির্দেশ জারি করলেন?

প্রশাসন সূত্র অবশ্য জানিয়েছে, অভিভাবকদের অনুরোধেই এ নিয়ম জারি করা হয়েছে। অনেক দিন ধরেই দেশের বড় অংশের অভিভাবকরা বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। তারই জেরে এই নিয়ম তৈরি করা হয়েছে। দেশের সমস্ত প্রভিন্সের সমস্ত স্কুলে এই নিয়ম জারি করা হয়েছে। স্কুলের প্রিন্সিপালরা এ বিষয়ে সরকারকে রিপোর্ট দেবেন।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬