সিরিয়া সংঘাতে এক দশকে ১২ হাজার শিশুর মৃত্যু

১১ মার্চ ২০২১, ১২:১৯ PM
শিশু

শিশু © সংগৃহীত

সিরিয়ায় প্রায় দশ বছর ধরে চলা সংঘাতে এ পর্যন্ত প্রায় ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েক লাখ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে বলেও জানানো হয়।

বুধবার (১০ মার্চ) জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ইউনিসেফের মতে, গত এক দশকে ১২ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে, কোনো কোনো পরিসংখ্যানে সংখ্যাটি আরো বেশি। সিরিয়ায় সংঘাতে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ লাখের বেশি। এ ছাড়া শরণার্থী জীবনে বাধ্য হয়েছেন আরো অন্তত ৫০ লাখ মানুষ।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন।

যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না। তার মধ্যে ৪০ শতাংশই মেয়ে শিশু।

ইউনিসেফ আরো জানিয়েছে, ৭ বছরের উর্ধ্বের ৫ হাজার ৭০০ জন শিশু সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে।

ক্ষুধা, অপুষ্টি আর যুদ্ধের ভয়াবহতার কারণে সিরিয়ার অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬