ইন্দোনেশিয়ায় স্কুল শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

১১ মার্চ ২০২১, ১১:৫২ AM
খাদে পড়া বাস

খাদে পড়া বাস © সংগৃহীত

ইন্দোনেশিয়ায় স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন।

বুধবার (১০ মার্চ) রাতে জাভা দ্বীপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী বাসটি একটি শিক্ষা সফর থেকে ফিরছিল।

অনুসন্ধান এবং উদ্ধার এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমেদাং শহরের কাছে একটি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ওই বাসটিতে জুনিয়র হাইস্কুল শিক্ষার্থী এবং কয়েকজনের বাবা-মা ছিল। ৩৯ জন প্রাণে বেঁচে গিয়েছে।

অনুসন্ধান এবং উদ্ধার এজেন্সির একজন স্থানীয় কর্মকর্তা সুপ্রিওনো বলেছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬