এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ নির্ধারণ, ডাকা হলো ৩৬ শিক্ষক-কর্মকর্তাকে

০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধ ও ছাড়করণ নিয়ে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর এ বিষয়ে আপিল কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট ৩৬ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শুনানি গ্রহণ করা হবে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে (ভবন-৩, ৬ষ্ঠ তলা) অনুষ্ঠিত হবে। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/সহকারী লাইব্রেরিয়ান/অফিস সহকারী/অফিস সহায়ক/আয়া এর এমপিওভুক্তি/বকেয়া প্রদান/এমপিও বন্ধকরণ/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানী গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের যথাসময়ে শুনানিতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বক্তব্যের সমর্থনে যুগ্মসচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন, সূচিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬