বাংলাদেশি শিক্ষার্থীর উদ্যোগে চীনে সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা

০৬ মার্চ ২০২১, ০১:০৫ PM
কেক কেটে লেই ফাং ডে উদযাপন

কেক কেটে লেই ফাং ডে উদযাপন © সংগৃহীত

চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলামের উদ্যোগে একটি ‘লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিম’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক এবং চাইনিজ শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে কেক কেটে লেই ফাং ডে উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটি চাইনিজ কমিউনিটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ এতিম এবং বয়স্ক ব্যক্তিদের নিয়ে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা লেই ফাং ডে উদযাপনের জন্য নানা কর্মসূচি পালন করেন। তারা নানছাং শিহু ডিস্ট্রিক্ট মডার্ন হ্যান্ডিক্যাপড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নাচ, গান এবং নানা ধরনের গেম আয়োজনের মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও টিম লিডার মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম জানান, আমাদের স্লোগান হল ‘ফর এ স্মাইল’। মানুষ হিসেবে প্রত্যেকের সমাজের প্রতি দায়িত্ব আছে। আমরা সবাই পৃথিবী নামক একটা পরিবারে সদস্য। আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ এতিম এবং বয়স্ক ব্যক্তিদের মাঝে হাসি ফোটাতে চাই।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬