ভারতের মাদরাসায় পড়ানো হবে বেদ, গীতা ও রামায়ণ

০৩ মার্চ ২০২১, ০৫:০৫ PM
মাদরাসা শিক্ষার্থী

মাদরাসা শিক্ষার্থী © ফাইল ফটো

ভারতের মাদরাসার পাঠ্যক্রমে প্রাচীন ভারতের জ্ঞান-ঐতিহ্য-সংস্কৃতি চর্চা হিসেবে বেদ, গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (২ মার্চ) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রমেশ পোখরিয়াল দাবি করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে।

ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বাধীন শিক্ষা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের নতুন প্রস্তাবে এবার থেকে মাদরাসাতেও পড়ানো হবে বেদ, গীতা ও রামায়ণ। প্রাথমিকভাবে ১০০ মাদরাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদরাসায় তা চালু করা হবে।

ওই নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ এবং মহাভারত। এছাড়াও থাকছে সংস্কৃত ভাষাও। এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬