ছাত্রদলের ৪৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে সমাবেশ

০২ মার্চ ২০২১, ০৩:৪৫ PM
কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা © সংগৃহিত

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের ৪৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে বিএনপির সমর্থকেরা। স্থানীয় সময় সোমবার (১ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে স্থানীয় বিএনপি, মুক্তিযোদ্ধা দল, জাসাস, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে একত্রে প্রতিবাদ জানায়।

এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু এবং সঞ্চালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান।

সূচনা বক্তব্য দেন যুবনেতা এম এ বাতিন। আরও বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি ও জাসাস নেতা সোহরাব হোসেন।

সমাবেশে কর্মসূচির মধ্যে আরও ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উৎসব আয়োজন ও যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬