ঢাবির সাবেক অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।