হিজাব বিতর্কে জয়ী নাইজেরিয়ার মুসলিম ছাত্রীরা

০২ মার্চ ২০২১, ১১:১৯ AM
হিজাব পরে স্কুলে যেতে পারবে নাইজেরিয়ার স্কুলছাত্রীরা

হিজাব পরে স্কুলে যেতে পারবে নাইজেরিয়ার স্কুলছাত্রীরা © ইন্টারনেট

নাইজেরিয়ার কাভারা প্রদেশে হিজাব পরার জন্য অনুমতি পেয়েছে ছাত্রীরা। প্রদেশিক গভর্নরের নির্দেশ মোতাবেক কাভারা প্রদেশের ছাত্রীরা ক্লাসে হিজাব পরে উপস্থিত হতে পারবেন। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় কাভারা প্রদেশের রাজধানী ইলুরিনে হিজাব পরা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে গভর্নর এক বিবৃতিতে, স্কুলগুলোতে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সব ধর্মকে স্বাধীনতা ভোগ করে বসবাস করতে বলেন।

বিবৃতিতে বলা হয়, হিজাব ইস্যুতে বিজয়ী বা পরাজয়কারী নেই। ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মকে বিশেষত নেতা, বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বকে তাদের কর্ম ও বক্তব্যের দায়বদ্ধতায় একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে রাজ্য গভর্নর আহবান জানিয়েছেন।

নাইজেরিয়া কাভারা প্রদেশের ইলুরিন অঞ্চল বেনিনের সীমান্তে অবস্থিত। অঞ্চলটি মুসলিম অধ্যুষিত। প্রদেশের ইসলামী অধিকার রক্ষাকারী সংগঠন ঘোষণা করেছে, মুসলিম ছাত্রীরা যাতে হিজাব ব্যবহার করে তা নিশ্চিতে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬