করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

০১ মার্চ ২০২১, ০৯:৩৮ AM
টিকা নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিকা নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী © সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে (১ মার্চ) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এ ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

টিকা নেওয়ার ছবি পোস্ট করে টুইটারে মোদী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন। এই টিকা নেওয়ার জন্য কী ভাবে নাম নথিভুক্ত করতে হবে, রোববার তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা মিলবে বিনামূল্যেই।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬