নিজের বেতনের ৮ কোটি টাকা কমিয়ে কর্মীদের বেতন বাড়ালেন ড্যান

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৮ AM
ড্যান প্রাইস

ড্যান প্রাইস © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের গ্রাভিটি পেমেন্টেস প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান প্রাইস নিজের বেতনের প্রায় আট কোটি টাকা কমিয়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মীদের বেতন বাড়িয়েছেন। এমন ঘটনায় বিশ্বব্যাপী বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সে গ্রাভিটি পেমেন্টস সংস্থা চালু করেন তিনি। তখন তিনি কলেজে পড়তেন। কলেজের একটি ঘর থেকেই শুরু হয়েছিল গ্রাভিটি পেমেন্টসের যাত্রা।

জানা গেছে, গ্রাভিটি পেমেন্টস একটি ক্রেডিট কার্ড প্রসেসিং সংস্থা। ২০০৪ সালে ড্যান প্রাইস এবং তার ভাই লুকাস সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গত বছর ড্যান বেতন নিতেন ১০ লাখ ডলার। তবে এ বছর থেকে ড্যান তার বেতন কমিয়ে মাত্র ৭০ হাজার ডলার নিচ্ছেন। অর্থাৎ আট কোটি ৪৭ লাখ ৭০ হাজারের বেশি টাকা থেকে কমিয়ে কেবল ৫৯ লাখ ৩৪ হাজার টাকা নিচ্ছেন তিনি। যেটি তার প্রতিষ্ঠানে কর্মরতদের বেতনের সমান।

এদিকে ড্যানের এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারেননি তার ভাই লুকাস। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে আইনি লড়াই চলেছে। তবে দুই ভাইয়ের মধ্যে মত না মিললেও, এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির লাভ হয়েছে অনেকটাই। ওই ঘোষণার পর লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে।

সূত্র: ডেইলি মেইল

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই
  • ০২ মার্চ ২০২৬
গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬