মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৬ PM
মারা যাওয়া তরুণীর নাম মেয়া থুই

মারা যাওয়া তরুণীর নাম মেয়া থুই © সংগৃহীত

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইংয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপিডোর হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ বছর বয়সী ওই তরুণী ৯ ফেব্রুয়ারি নেপিডোর বিক্ষোভে মাথায় আঘাত পেয়েছিলেন।

সেদিনের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছিল। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোনো বিক্ষোভকারী মারা গেলেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানায়, আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে হাসপাতালটি থেকে নিশ্চিত করা হয়, মেয়া থুই মারা গেছেন। তাঁর লাশের ময়নাতদন্ত হবে। একটি মেডিকেল বোর্ড এই পরীক্ষা করবে।

হাসপাতালটির এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা বিচার চাই। তার জন্য আমরা অগ্রসর হব।

ওই চিকিৎসক জানান, মেয়া থুইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পর থেকেই হাসপাতালের কর্মীরা কর্তৃপক্ষের ব্যাপক চাপের মুখে পড়েন।

মেয়া থুইয়ের ভাই ইয়ে হুতুত অং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি সত্যিই মর্মাহত। আমার কিছু বলার নেই।

নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬