একজনের লাশ দাহ করতে গিয়ে ১৭ জনের ‍মৃত্যু

০৩ জানুয়ারি ২০২১, ১০:২৯ PM

© সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে একটি শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে আরো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এক বৃদ্ধের লাশ দাহ করার সময় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। আজ রোববার গাজিয়াবাদের মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ হতাহতের ঘটনা ঘটে।

মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিক মানুষ উপস্থিত ছিল। এখনো ধ্বংসস্তূপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রশাসনিক কর্তাদের থেকে উদ্ধারকাজের ব্যাপারে খোঁজ নিয়েছেন। নিহত ও আহত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close