বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেলত্তির

১১ এপ্রিল ২০২৬, ১১:২৬ PM
 নেইমার

নেইমার © সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে ব্রাজিল তারকা নেইমারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচের মতে, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে এই সময়ের মধ্যেই নিজের প্রস্তুতি ও ফিটনেস প্রমাণ করতে হবে এই ফরোয়ার্ডকে।

ফরাসি পত্রিকা লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার এখনও তার ভাবনায় আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার বর্তমান ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। 

তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড় এবং এটা স্বাভাবিক লোকে মনে করে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে মূল্যায়ন করছি এবং পরবর্তী বিশ্বকাপে খেলার মতো মান তার আছে কি না, তা দেখানোর জন্য তার হাতে এখনও দুই মাস সময় আছে।’

একই সঙ্গে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ইতালিয়ান এই কোচ। তার ভাষায়, ‘হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবে ফিরেছে; সে গোল করছে। তাকে এই ধারা ধরে রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি করতে হবে। সে সঠিক পথেই আছে।’

২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর থেকে ব্রাজিল দলে আর ফেরা হয়নি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। যদিও সাম্প্রতিক সময়ে ক্লাব সান্তোসের হয়ে খেলে ধীরে ধীরে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ফিরে পাচ্ছেন তিনি। তবে আনচেলত্তি আগেও পরিষ্কার করে দিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমারকে দলে নেওয়া হবে না।

গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। বস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে ‘নেইমার’ ধ্বনি উঠলেও ম্যাচ শেষে কোচ জানান, বর্তমান স্কোয়াডেই মনোযোগ রাখা উচিত।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, নির্ধারিত এই দুই মাসে নিজেকে কতটা প্রস্তুত করে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে পারেন নেইমার।

‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬