নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

১৭ মার্চ ২০২৬, ১০:১১ AM
নেইমার জুনিয়র ও এন্ড্রিক

নেইমার জুনিয়র ও এন্ড্রিক © সংগৃহীত

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড় বাছাইয়ে খুব বেশি সময় পাচ্ছেন না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলো শেষ হলেই চূড়ান্ত দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা তার। এ কারণে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। অনেকেই ধারণা করেছিলেন, অবশেষে হয়তো জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত হতাশই হতে হলো নেইমারকে। সোমবার (১৬ মার্চ) রাতে ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে রাখা হয়নি তাকে।

আগামী ২৬ মার্চ এই দল নিয়েই যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোতে আরেকটি প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। তবে নেইমার বাদ পড়লেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে দলে ডেকেছেন আনচেলত্তি। তিনি আগে কোচের অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। একইসঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। ইবানেজ, দানিলোরও জায়গা মিলেছে। তবে ইনজুরিতে ডাক পাননি এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাও। 

তাদের দ্রুত ফিরে পাওয়ার প্রত্যাশায় আনচেলত্তি বলেছেন, ‘এই তালিকাটি নির্ভর করেছে অনেকগুলো ইনজুরির তথ্যের ওপর। যারা শতভাগ ফিট আছে তাদের নিয়ে দল গড়া হয়েছে। মিলিটাও, গুইমারেস, এস্তেভাও ও রদ্রিগোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে যাচ্ছি, প্রতিযোগিতার তীব্রতা, অল্প সময়ে ভ্রমণ– সবমিলিয়ে শতভাগ ফিট থাকা ব্যক্তিদের ডাকা হয়েছে।’

দল বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আনচেলত্তির ভাষ্য, ‘যখনই নতুন খেলোয়াড় ডাকা হয়, আমরা জানতে চাই জাতীয় দলের পরিবেশে তাদের বৈশিষ্ট্য কেমন এবং কীভাবে মানিয়ে নেয়। আমরা নিশ্চিতভাবে তাদের খেলা সম্পর্কে জানি। কারণ আমাদের তালিকায় থাকা প্রতিটি খেলোয়াড় কিংবা বাইরে থাকা ব্যক্তিদের সম্পর্কে আমাদের মূল্যায়ন থাকে।’

ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস এবং ওয়েসলি
মিডফিল্ডার: অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9