করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া

১২ ডিসেম্বর ২০২০, ০৫:০২ PM
চিত্রনায়ক আরিফিন শুভ (বায়ে) ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

চিত্রনায়ক আরিফিন শুভ (বায়ে) ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আর করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন।

এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেছেন, ‘গতকাল রাতে আমার করোনার রেজাল্ট এসেছে। দ্যাট ইজ পজিটিভ। সবাইকে জানানোর জন্য আমি ঠিক আছি, টেস্ট-স্মেলটাতে একটু সমস্যা হচ্ছে। বাকি সব ঠিক আছে। আমি এখন বাসায় রেস্টে আছি। আশা করছি, সপ্তাহ দুয়েকের মধ্যে আবার কাজে ফিরব।’

‘কন্ট্রাক্ট’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন শুভ। ৯ ডিসেম্বর অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। গতকাল তাঁর করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এদিকে, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।

অন্যদিকে, করোনা-উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘আমার করোনার সব উপসর্গ আছে। কিন্তু আমি পরীক্ষা করাইনি। যেহেতু উপসর্গ আছে, ধরেই নিয়েছি আমি করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন।’

শিহাব শাহীন বলেন, 'নুসরাত ফারিয়ার করোনা পজিটিভ এসেছে শুনেছি।'

নির্মাতা শিহাব শাহীন ও নুসরাত ফারিয়া একসঙ্গে ৯ ডিসেম্বর সর্বশেষ ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন। উপসর্গ দেখা দেওয়ায় ওই দিন শুটিং স্থগিত করা হয় ওয়েব ফিল্মটির। আজ শনিবার থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা ছিল ওয়েব ফিল্মটির।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬