সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয় ছাত্রদল, তদন্তে কমিটি

০৫ অক্টোবর ২০২৬, ১২:২২ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের মারধরের অভিযোগকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ হিসেবে উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়ার কথা জানিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে রাখা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় গঠিত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, ভিডিও ধারণের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একদল নেতাকর্মীর বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত সাংবাদিকদের মধ্যে ‘আগামীর সময়’-এর প্রতিনিধি জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬