সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি

০৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ AM
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদল ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরিতে শিবিরের ‘অপচেষ্টা’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। এছাড়াও হামলার এ ঘটনাটি ছাত্রদল ও সাংবাদিকদের মধ্য দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরিতে ছাত্রশিবিরের অপচেষ্টা অবহিত করে নিন্দা জানান তিনি।

রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা তাদের ভাই, বন্ধু এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকরা জাতির বিবেক ও সত্য প্রকাশের অন্যতম মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাবি ছাত্রদলের কোনো নেতাকর্মী ইচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিকের গায়ে হাত তুলবে না। একই সঙ্গে রাবি ছাত্রদল ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরিতে শিবিরের অপচেষ্টার নিন্দা জানান তিনি।

আজকের ঘটনায় কোনো সাংবাদিক অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে রাহী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, ভিডিও ধারণের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের একদল নেতাকর্মীর বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬