ট্রাম্পের জয়ের সব আশা শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টে

১২ ডিসেম্বর ২০২০, ১১:০৬ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে। সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না।

এ চারটি স্টেটে জো বাইডেন বিজয়ী হয়েছেন। মামলাটিতে ১৯টি স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে, টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।’ এই আদেশ ট্রাম্পের জন্য আরো একটি ধাক্কা বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে। কিন্তু কোনটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন ইলেকট্রোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬-২৩২ হারিয়ে দেন ট্রাম্পকে। বাইডেন দেশব্যাপী ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পান।

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬