এবার বলিউড অভিনেত্রীর রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ AM
আরিয়া বন্দ্যোপাধ্যায়

আরিয়া বন্দ্যোপাধ্যায় © ফাইল ফটো

ভারতের যোধপুর পার্কে বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার(১১ ডিসেম্বর) সকালে ঝুলবারান্দায় শেষ বার তাকে দেখা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তার সাড়া পাননি। ফোনও বেজে যায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি।

পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃত দেহ উদ্ধার করে।

এ ঘটনায় দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

আরিয়ার জন্ম কলকাতায়। তার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি তার। স্নাতকোত্তর করেছেন শাস্ত্রীয় সঙ্গীতে।

ভারতীয় পুলিশকে অভিনেত্রীর পরিচারিকা জানিয়েছেন, আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়ির কুকুরকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশি লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারেও কথা হয়েছে ফোনে। সকাল ১০টায় এসে কলিংবেল বাজালাম। ফোন করলাম, তাও সাড়া পাইনি।

পুলিশ জানায়, যোধপুর পার্কের একটি বহুতল ভবনে থাকতেন অভিনেত্রী। তিন তলার ফ্ল্যাটের বিছানায় তার দেহ পড়েছিল। নাকে রক্তের দাগ ছিল। ঘরের দরজা বন্ধ ছিল ভেতর থেকে। বমি লেগেছিল মুখে ও নাকে। পুলিশের অনুমান, অতিরিক্ত মাত্রায় কোনও কিছু খেয়ে ফেলার জন্য তার মৃত্যু হতে পারে। আরিয়া নেশাগ্রস্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬