সংসদ থেকে বিরোধীদলের পদত্যাগ পাকিস্তানে

০৯ ডিসেম্বর ২০২০, ০২:৫৬ PM
বিরোধীদলের পদত্যাগ পাকিস্তানের সংসদ থেকে

বিরোধীদলের পদত্যাগ পাকিস্তানের সংসদ থেকে © সংগৃহীত

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছেন।

১১ দলীয় জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো প্রভাবশালী বৃহৎ রাজনৈতিক দল। জোটের নেতারা বলছেন, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন।

পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি ১১ দলীয় বিরোধী জোট সংসদ থেকে পদত্যাগ করে তাহলে পাকিস্তান বড় রকমের রাজনৈতিক সংকটে পড়বে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬