অস্ত্রোপচারের পর রোগীর পেট থেকে বেরোল আস্ত সেদ্ধ ডিম!

০৯ ডিসেম্বর ২০২০, ১০:২০ AM
রোগীর পেট থেকে বের হওয়া ডিম আকৃতির বস্তু

রোগীর পেট থেকে বের হওয়া ডিম আকৃতির বস্তু © আনন্দবাজার

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর রীতিমতো তাজ্জব চিকিৎসকেরা! রোগীর পেট থেকে বেরোল আস্ত একটি ‘সেদ্ধ ডিম’। মঙ্গলবার ভারতের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এমনটাই ঘটেছে। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার নিয়েছে।

গোটা ভারতে এমন ধরনের ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তাঁরা। গত ৭০ বছরে গোটা বিশ্বে এই ধরনের ঘটনার সংখ্যা তিরিশেরও কম বলে দাবি আমেরিকার একটি সমীক্ষার।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, আর জি কর হাসপাতাল সূত্রে খবর, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালা ভাবও ছিল তাঁর। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন।

হাসপাতালের সার্জারি বর্হিবিভাগে দেখানোর পর প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করেন, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে রোগীর। এরপর সিটি স্ক্যানও করানো হয় তাঁর।

সে রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান চিকিৎসকেরা। রোগীর তলপেট থেকে বার হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’।

আর জি কর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’। চিকিৎসকেরা বলছেন, দেহতন্তুর সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে। ডিমের মতো অংশটির পিছন দিকটা ইঁদুরের মতো হওয়ায় বাংলায় একে ‘পেটের মধ্যে ইঁদুর’ও বলা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎ়সকেরা।

সাধারণত, পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয় দেহের অঙ্গ। অন্যদিকে, নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে।

চিকিৎসকেরা আরও জানিয়েছেন, আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশন-এর ১৯৫১ থেকে ২০১৮ সাল পর্যন্ত করা একটি সমীক্ষায় দাবি, বিশ্বে এখনও পর্যন্ত ২০ থেকে ৩০টি এ ধরনের কেস পাওয়া গেছে। এমনকি, ভারতেও এর খুব একটা নজির নেই।

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬