পাঁচ তারকা হোটেল কক্ষে ঝুলছিল জনপ্রিয় অভিনেত্রী চিত্রার মরদেহ

০৯ ডিসেম্বর ২০২০, ১০:০৯ AM
তামিল অভিনেত্রী ভিজি চিত্রা

তামিল অভিনেত্রী ভিজি চিত্রা © কলকাতা২৪

ভারতে ফের এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পাঁচ তারকা হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, বুধবার ভোররাতে শুটিং থেকে নিজের হোটেলে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে সকাল বেলায় উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তাঁর আশীর্বাদ হয়েছিল। এরপরে কী এমন ঘটল, যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন অভিনেত্রী। যদিও এখনও পুলিশ নিশ্চিতভাবে কিছু জানায়নি।

কলকাতা২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনয়ে ছাড়া নৃত্য ও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। একটি সূত্র জানায়, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তাঁর জেরেই হয়তো এ মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। সাতসকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো শোকাহত অভিনেত্রীর ফ্যানরা। শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগতও।

উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কয়েকজন তারকার এমন আকস্মিক মৃত্যু ঘটেছে। এর জেরে কেঁপে উঠেছে সিনে জগত। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই কেসের তদন্তও চলছে।

এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের একবার এল এমনই এক মৃত্যুর খবর। অকালে চলে গেলেন ২৮ বছরের ভিজি চিত্রা।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬