নামাজ আদায়রত মুসলিমদের পাহারা দিচ্ছেন শিখরা

০৮ ডিসেম্বর ২০২০, ১১:০৫ AM
নামাজ আদায়রত মুসলিম

নামাজ আদায়রত মুসলিম © সংগৃহীত

ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গার কথা সবারই জানা। প্রায় প্রতিদিনই দেশটিতে খবরের শিরোনাম হয় এই দুই সম্প্রদায়ের মানুষ। তবে এবার সালাত আদায়রত মুসলিমদের পাহাড়া দিয়ে আলোচনায় এসেছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, শিখ সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশেপাশে দাঁড়িয়ে আছেন। যেন তাদের নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা না হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে কৃষকদের বিরুদ্ধে পাশ করা আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতে। ভারতের কিছু মুসলিম সংগঠনও কৃষকদের সমর্থনে যোগ দিয়েছে। আন্দোলন চলার মুহূর্তে নামাজের সময় হলে মুসলিমরা নামাজ আদায় শুরু করেন। তখন তাদের সুরক্ষা দিতে বলয় তৈরি করে শিখরা।

রানা আয়ুব নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন। করার পর পরই তা ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকের বক্তব্য, ভিডিওটি আরও একবার ভারতের ঐক্যের ছবি তুলে ধরেছে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর থেকে কৃষকরা দিল্লি-হরিয়ানা সীমান্তে অবস্থান করছেন। কৃষি আইন বাতিল করার জন্য সরকারকে চাপ দিচ্ছেন কৃষকরা। এই আন্দোলনে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। ফলে বেশ চাপে রয়েছে নরেন্দ্র মোদির সরকার।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬