জাতীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন হলেন যারা

০৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩০ PM

© টিডিসি ফটো

আগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ সাংবাদিকদের মুক্তিযুদ্ধ চেতনাবাহী সাংবাদিক ফোরাম তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী চূড়ান্ত করেছেন। অপরদিকে, জাতীয়তাবাদী সাংবাদিকদের পক্ষ থেকেও তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। 

আজ সোমবার (৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ চেতনাবাহী সাংবাদিক ফোরাম তাদের এই পদপ্রার্থী চূড়ান্ত করেন। এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ক্যারিয়ার গড়া স্বনামধন্য সাংবাদিক ফরিদা ইয়াসমিন। এই প্রথম কোনো নারী সাংবাদিক এই প্রার্থীতা পেলেন। এর আগে তিনি জাতীয় প্রেসক্লাবে দুই মেয়াদে নির্বাহী কমিটির সদস্য, এক মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক ও পর পর দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

তাছাড়া সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ওমর ফারুক। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত রয়েছেন। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব পদে দায়িত্বপালন করেন তিনি। 

অপর ফোরাম, জাতীয়তাবাদী সাংবাদিকদের পক্ষ থেকে এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন কামাল উদ্দিন সবুজ। এর আগে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র নিউজ এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এই ফোরামে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস খান। তিনি এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬