একইদিনে মারা যাওয়া মাউশির সাবেক ডিজি ও তার স্ত্রীর গায়েবানা জানাজা

০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা যাওয়া স্বামী-স্ত্রীর গায়েবানা জানাজা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের লালবাগ জামে মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নাজিম উদ্দিন আহমেদের বাড়ি দিনাজপুর শহরের পাটুয়াপাড়ায়। তবে তিনি দীর্ঘদিন ধরেই স্বপরিবারে ঢাকায় বসবাস করছিলেন। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, দিনাজপুর সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, রংপুর কারমাইকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও এনসিটিবির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

করোনায় মৃত তার স্ত্রী জুলেখা খাতুনও ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও এনসিটিবির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, রবিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা খাতুনের মৃত্যু হয়। বিকালে মারা যান তার স্বামী নাজিম উদ্দিন আহমেদ।

দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, উনারা দু’জনই আমার শিক্ষক ছিলেন। পাশাপাশি তারা ছিলেন খুবই ভালো মানুষ। শিক্ষাক্ষেত্রে তাদের অবদান অনেক। জেলায় এমন অনেকেই রয়েছেন যারা এই দু’জন শ্রদ্ধেয় শিক্ষকের শিক্ষার্থী ছিলেন।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬