বিশ্বের প্রভাবশালী গবেষকদের তালিকায় পাকিস্তানি প্রভাষক

০৭ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ PM
ড. মুবাসির হোসেন রেহমানি

ড. মুবাসির হোসেন রেহমানি © টুইটার

কম্পিউটারবিজ্ঞানে বিশ্বব্যাপী প্রভাবশালী গবেষকদের একটি তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের একজন প্রভাষক। শীর্ষ ১ শতাংশের মধ্যে জায়গা করে নেওয়া ওই প্রভাষকের নাম মুবাসির হোসেন রেহমানি।

আয়ারল্যান্ডের কর্ক ইনস্টিটিউট অব টেকনোলজির (সিআইটি) কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মুবাসির হোসেন। তিনি পড়াশোনা করেছেন পাকিস্তানের মেহরান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে।

মুবাসির হোসেন রেহমানি ওয়্যারলেস নেটওয়ার্ক, ব্লকচেইন, কগনেটিভ রেডিও নেটওয়ার্ক ও সফটওয়্যার নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। তিনি অনেক আর্টিকেলই লিখেছেন। তাঁর গবেষণাকাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেরা আর্টিকেলের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।

গত নভেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে ৮১ জন আছেন। এর মধ্যে কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে ১১ জন এবং হরিপুর বিশ্ববিদ্যালয়ের ৫ জন ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আছেন। [তথ্যসূত্র: ট্রিবিউন ডট কম]

চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬