ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি করোনায় আক্রান্ত

০৭ ডিসেম্বর ২০২০, ১০:৪৫ AM
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুডি গিলিয়ানি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুডি গিলিয়ানি © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প নিজেই এক টুইটে এ খবর জানিয়ে লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুন রুডি, আমরা এগিয়ে যাব।’ প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার কাজে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছেন ৭৬ বছর বয়সী গিলিয়ানি।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের  কাছের লোকজনের মধ্যে রুডিই সর্বশেষ ব্যক্তি হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ট্রাম্প ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আগে থেকেই সুরক্ষা নীতি ভঙ্গের অভিযোগ রয়েছে। গত অক্টোবরে ট্রাম্প নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনায় আক্রান্ত হলেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানি। তাকে জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে তিনি নিজে করোনায় আক্রান্তের বিষয়ে কিছু বলেননি। অবশ্য ট্রাম্পের টুইট শেয়ার করেছেন। রুডির ছেলে হোয়াইট হাউসে কর্মরত অ্যান্ড্রু গিলিয়ানি আগের মাসেই করোনায় আক্রান্ত হন। বাবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি টুইট করেছেন, ‘তিনি বিশ্রামে আছেন, ভালো সেবা পাচ্ছেন। শারীরিকভাবেও ভালো আছেন।’

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬