ফোর্বসের তালিকায় বাংলাদেশি ৩ প্রতিষ্ঠান

০৫ ডিসেম্বর ২০২০, ১১:০৬ PM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার সেরা ২০০ আন্ডার এ বিলিয়ন’ প্রতিষ্ঠানের তালিকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন শুজ নামের তিন বাংলাদেশি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস।

এ তালিকায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুই শ পাবলিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের পণ্য বিক্রির মূল্যমান এক বিলিয়ন মার্কিন ডলারের নিচে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ‘ব্যতিক্রমী কর্পোরেট পারফরমেন্সের রেকর্ড’ আছে বলে ফোর্বসের দাবি।

বাংলাদেশি তিন প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বস জানায়, প্রতিষ্ঠানটি বাজার মূল্য এক হাজার ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার।

এরপর আছে রেনাটা ফার্মাসিউটিক্যাল, যাদের বাজার মূল্য এক হাজার ৭১ মিলিয়ন ডলার। তালিকার তৃতীয় বাংলাদেশি প্রতিষ্ঠান ফরচুন শুজ। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার।

 

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬