চাঁদে নিজেদের পতাকা বসিয়ে দিল চীন

০৫ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ PM
চাঁদের ভূমিতে নিজেদের পতাকা বসিয়ে দিয়েছে চীন

চাঁদের ভূমিতে নিজেদের পতাকা বসিয়ে দিয়েছে চীন © বিবিসি

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে নিজেদের পতাকা বসিয়ে দিল চীন। ৫০ বছরেরও বেশি সময় পর চীনের জাতীয় মহাকাশ কর্তৃপক্ষ চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং ই-৫ এর ক্যামেরা দিয়ে ওই ছবিগুলো তোলা হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথমবার চাঁদে কোনো দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে নাসা জানায় যে ওই পাঁচটি পতাকা এখনও রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা তাদের খবরে বলেছে, যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের সময় অনুভূত হওয়া ‘উত্তেজনা এবং অনুপ্রেরণা’র কথা মনে করিয়ে দেয় চীনের পতাকাটি। চীনের পতাকাটি দুই মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছেন প্রকল্পটির নেতৃত্ব দেয়া লি ইয়ুনফেং।

চীনের প্রথম চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশযান চ্যাং ই-৩ থেকে তোলা ছবিতে চাঁদের পৃষ্ঠে প্রথমবার চীনের পতাকা দেখা যায়। ২০১৯ সালে চ্যাং ই-৪ মহাকাশযান চাঁদের অন্ধকার পৃষ্ঠেও চীনের পতাকা নিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই দু’বারের কোনো কোনোবারই আক্ষরিক অর্থে কাপড়ের তৈরি পতাকা ছিল না, মহাকাশযানের পৃষ্ঠে আঁকা চীনের পতাকার ছবি তোলা হয়েছিল সে সময়। চ্যাং ই-৫ মিশনটি সাত বছরের মধ্যে চীনের তৃতীয় সফল চন্দ্র অভিযান।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬